নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ফরিদপুর মুসলিম মিশন দাখিল মাদ্রাসায় কর্মরত কর্মচারী আব্দুল করিম শেখ ভিন্ন ভিন্ন পদবীতে স্কেলভুক্ত হইয়া তিন প্রতিষ্ঠান হতে বেতন উত্তোলনের অভিযোগে তাকে তলব করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসাইন স্বাক্ষরিত চিঠিতে এতথ্য জানানো হয়। আগামী ১৩ সেপ্টেম্বরে তাকে শুনানির জন্য অধিদপ্তরে ডাকা হয়েছে।
চিঠিতে বয়াল হয়, ফরিদপুর জেলার সদর উপজেলাধীন ফরিদপুর মুসলিম মিশন দাখিল মাদ্রাসায় কর্মরত কর্মচারী আব্দুল করিম শেখ একই সময়ে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন এবং বেতন ও উৎসব ভাতা গ্রহণ করেছেন মর্মে একটি অভিযোগ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে দাখিল করেন।
এমতাবস্থায় ফরিদপুর জেলার সদর উপজেলাধীন ফরিদপুর মুসলিম মিশন মাদ্রাসার কর্মচারীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আগামী ১৩/০৯/২০২৪ খ্রি. তারিখে নিম্ন স্বাক্ষরকারীর নিকট উপস্থিত হয়ে শুনানীতে অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
