ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সব মাদ্রাসায় দোয়া ও মিলাদ আয়োজনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) ১২ রবিউল আউয়াল পবিত্র-ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সরকারি-বেসরকারি সব মাদ্রাসায় হযরত মুহাম্মদ (সা: ) এর জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামে শান্তি, প্রগতি নিয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ এবং এবং হযরত মোহাম্মদ (সা:) এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা আয়োজন করার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার  অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি চিঠি অধিদপ্তরের আওতাধীন সকল মাদ্রাসা প্রধানদের নিকট পাঠানো হয়েছে। এতে স্বাক্ষর করেন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসাইন।

চিঠিতে বলা হয়,  পবিত্র ঈদ-ই-মিলুদুন্নবী (সা:) ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল মাদ্রাসায় হযরত মুহাম্মদ (সা: ) এর জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা সভা, কেরাত, দোয়া ও মিলাদ, এবং হযরত মোহাম্মদ (সা:) এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা আয়োজন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.