এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের পক্ষে থাকা ড. হুদা পেলেন জাককানইবি’র দায়িত্ব

এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবিদেকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত চলমান গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রমসহ সকল প্রশাসনিক এবং আর্থিক দায়িত্ব পালন করবেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে রবিবার (০১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিন এবং বিভাগীয় প্রধানদের সভায় তাকে প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে মনোনীত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপুন কুমার সরকার বলেন, সভায় একাধিক বয়োজ্যেষ্ঠ অধ্যাপকের নাম প্রস্তাব করা হয়। প্রস্তাবিত অধ্যাপকদের মধ্যে সর্বাধিক জনের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক উপায়ে অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ‘কে উক্ত দায়িত্ব অর্পণ করা হয়।

উল্লেখ্য, চলমান গুচ্ছ ভর্তি পরীক্ষা, বেতন-ভাতা, সরকারি গবেষণার অগ্রগতি, সেমিস্টার ফাইনালের রেজাল্টশীটে সাক্ষরসহ যাবতীয় কার্যক্রম তিনি করতে পারবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading