এইমাত্র পাওয়া

শিক্ষকদের উপর হা-ম-লা, জোরপূর্বক পদত্যাগ ও লাঞ্চিত করার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুরঃ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের উপর হামলা, জোরপূর্বক পদত্যাগ ও লাঞ্চিত করার প্রতিবাদে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা শাখা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন থেকে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের উপর হামলা, জোরপূর্বক পদত্যাগ ও লাঞ্চিত করার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহবান জানান বক্তারা। আর একজন যেন লাঞ্চিত না সেই দিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তবে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। দাবি আদায়ে সকল শিক্ষককে ঐক্যবদ্ধ হতে হবে। মানববন্ধন থেকে শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিও জানান শিক্ষক নেতারা।

শিক্ষক কর্মচারী ঐক্য জোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মো. আব্দুর রহিম, প্রফেশনাল মুভমেন্ট অব বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মামুনুর রশীদ, মাদরাসা শিক্ষক সমিতির আহবায়ক মো. মিজানুর রহমান, স্কুল শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম, শিক্ষক নেতা মো. আব্দুল মালেক, মো. আজিজার রহমান, মো. মাজেদুর রহমান পাপ্পু, আবু সালেহ লিটন, কর্মচারী ঐক্য ফেডারেশন জেলা শাখার সভাপতি মো. ইসহাক আলী, সাধারণ সম্পাদক মো. গোলাম মওলা প্রমূখ।

সমাবেশ সঞ্চালনা করেন স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading