নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র আজ সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্য এ বিয়ষে আচার্য রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন বলেও ওই সূত্রটি জানিয়েছেন।
বর্তমানে তিনি বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রো-ভিসি এবং ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষাগ্রহণ ও গবেষণা করা অধ্যাপক খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
