‘বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে কোনো সমস্যা নেই’

রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি জানিয়েছেন, বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণকারীদের নিরাপত্তা নিয়ে কোনো সম্যসা নেই। রোববার বেলা ১১টার দিকে রাজশাহী ভিসা সেন্টারে ‘এ বছর রাজশাহী সেন্টার থেকে আড়াই লাখ ভিসা প্রদানের’ এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় ভারতীয় সেকেন্ড সেক্রেটারি বি প্রসাদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। তিনি জানান, ভারত খুবই নিরাপদ দেশ। বর্তমানে কিছু সম্যসা থাকলেও দ্রুতই তার সমাধান হবে। এ নিয়ে সাধারণ মানুষের আতংকিত হওয়ার কিছু নেই। সঞ্জীব কুমার বলেন, ভারতীয় ভিসার চাহিদা বেড়েই চলেছে। গত বছরের তুলনায় চলতি বছরে ৩০ শতাংশ বেড়েছে ভিসা প্রদানের হার। শুধুমাত্র রাজশাহী থেকে এ বছর আড়াই লাখ ভিসা ইস্যু করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.