নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে উদযাপিত হলো বিজয় দিবস। রোববার (১৫ ডিসেম্বর) নর্দান ইউনিভার্সিটির বানানী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইউবি ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক টিভির সিইও ডা. আব্দুন নূর তুষার। অনুষ্ঠানে সভপত্বিত করেন উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। অনুষ্ঠান সহযোগিতায় ছিল গোল্ডেন কিড্স ওয়েলফেয়ার ফাউন্ডেশান, সোসাইটি অফ স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিষ্টস ও নিউভিশন। এতে প্রায় ৭০জন শিশুসহ তাদের অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন। এসময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এশটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন এবং পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন তারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
