ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সহায়ক কর্মচারী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২০-এ সভাপতি পদে আব্রাহাম লিংকন এবং সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম জনি নির্বাচিত হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবেন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে লিংকন-জনি প্যানেল এবং ইলিয়াস-বিল্লাল প্যানেলের ২৬ জন প্রার্থী ১৩ পদে প্রতিন্দ্বদ্বীতা করেন। এতে লিংকন-জনি পূর্ণ প্যানেলে জয়ী হয়।
একইদিন বিকেলে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অর্থ ও হিসাব শাখার উপ-হিসাব পরিচালক আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার কবির হোসেন, শাখা-কর্মকর্তা উকিল উদ্দিন, বাবলুর রহমান, সহায়ক কর্মচারী সমিতির সাবেক আহবায়ক হেলাল উদ্দিন প্রমুখ। খালেদা জিয়া হলের সহায়ক কর্মচারী মো. আব্রাহাম লিংকন ৭৩ ভোট পেয়ে সভাপতি এবং একাডেমিক শাখার জাহাঙ্গীর আলম জনি ৭৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে ১৩২ কর্মচারী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। এদের মধ্যে ১২৭ জন ভোট প্রয়োগ করেন। নির্বাচিত সদস্যরা হলেন সহ-সভাপতি ফরিদা পারভীন, সহ-সাধারণ সম্পাদক মহসিন আলম, কোষাধ্যক্ষ আশফাকুর জামান লিটন, সাংগঠনিক সম্পাদক রয়েল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোজাফ্ফর হোসেন, ধর্মীয় ও সমাজ কল্যাণ সম্পাদক আসলাম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ পারভীন, নির্বাহী সদস্য পদে শেখ মো: কাউছার আহমেদ, আশরাফুল ইসলাম ও অছিয়ত খান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
