পদত্যাগ করলেন পাবিপ্রবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন পদত্যাগ করেছেন।

বুধবার (২১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিব বরাবর ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

উপাচার্যের পদত্যাগপত্রের চিঠি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম হাতে পেয়েছেন বলে নিশ্চিত করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, ‘আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই।’

প্রসঙ্গত, ২০২২ সালের ১২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. হাফিজা খাতুনকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য এবং দেশের নারী উপাচার্যদের মধ্যে চতুর্থ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.