এইমাত্র পাওয়া

পদত্যাগ করলেন মাউশির ডিজি অধ্যাপক নেহাল

নিজস্ব প্রতিবেদক , ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক নেহাল আহমেদ পদত্যাগ করেছেন। বুধবার (২১ আগস্ট) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের বিষয়টি তিনি নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

নেহাল আহমেদ বলেন, পদত্যাগ করতে গতকাল মন্ত্রণালয়ে গিয়েছিলাম। ওই দিন সচিবালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি পরীক্ষার্থীরা অবস্থান নেয়ায় আজ সকালে অব্যাহতিপত্র জমা দিয়েছি।

এদিকে বুধবারের মধ্যে নেহাল আহমেদকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।

উল্লেখ্য, প্রায় দুই বছর নিয়মিত ডিজি থাকার পর গত ১৩ এপ্রিল নেহাল আহমেদের চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হয়। পরে আরো এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। এ নিয়ে শিক্ষা ক্যাডারে ব্যাপক অসন্তোষ তৈরি হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading