নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) থেকে ডিআইজি (উপ-মহাপরিদর্শক) পদে বাংলাদেশ পুলিশের ৭৩ জন পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে । এর মধ্যে সুপারনিউমারারি হিসেবে ৬৩ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ প্রজ্ঞাপনে সই করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদান করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্ব স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
