এইমাত্র পাওয়া

বাউবির এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত চলতি বছরের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক ড.মোহসীন উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, বাউবি পরিচালিত চলতি বছরের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।  একইসঙ্গে এমএস ইন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, এমএস ইন ইন্টোমোলজি, এমএস ইন অ্যাগ্রোনোমি, এমএস ইন অ্যাকুয়াকালচার, এমএস ইন পলিটিকাল সায়েন্সের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

এতে বলা হয়, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.