সভাপতির অনুপস্থিতিতে স্বাক্ষর করবেন কে জানালো ঢাকা শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন যেসকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি অনুপস্থিত থাকায় বেতন ভাতা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন প্রায় পাঁচ লক্ষ শিক্ষক-কর্মচারী। বিষয়টি নিয়ে খোলাসা করেছেন ঢাকা শিক্ষা বোর্ড।

রবিবার ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক  প্রফেসর মোহাম্মদ আবুল মনছুর ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন যেসকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) ম্যানেজিং কমিটি / গভর্নিংবডি / অ্যাডহক কমিটির সভাপতি পদত্যাগ, মৃত্যু বা অন্য কোনো কারণে শূন্য বা দীর্ঘদিন অনুপস্থিত সেক্ষেত্রে বেতন-ভাতা উত্তোলনের জন্য উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা তাঁহার প্রতিনিধির স্বাক্ষরে বেতনের সরকারি অংশ (MPO) উত্তোলন করা যাইবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.