নিজস্ব প্রতিবেদক।।
বহুল আলোচিত অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন সে বিষয়ে স্পষ্ট বক্তব্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।
আজ বৃহস্পতিবার সকালে যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে তিনি এ বিষয়ে কথা বলেন।
তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার।’
এর আগে, গত মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে ১৩ জন সমন্বয়ক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এ/০৮/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
