নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলমান কোটা আন্দোলনে প্ল্যাটফর্মে এখন যারা রয়েছে তারা রাজাকারের প্রেতাত্মা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
সাদ্দাম হোসেন বলেন, কোটা আন্দোলন এখন আর সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই, এখানে যারা রয়েছে তারা রাজাকারের প্রেতাত্মা। আন্দোলনের নামে শিক্ষার্থীদের গিনিপিগ বানানো হয়েছে, তাদের কাজে লাগিয়ে একটি গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, কোন প্রক্রিয়ায় সোমবারে ঘটনার সূত্রপাত হয়েছে জানতে হবে। যারা আক্রান্ত হয়েছে উল্টো তাদের হামলাকারী বানানো হয়েছে। কিন্তু কোটা সংস্কারের আন্দোলনকারীরাই প্রথমে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। ছাত্রলীগের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বিভিন্ন হলে নেতাকর্মীরা অবস্থান করেছিলেন। কিন্তু যেখানে যাকে যেভাবে পেয়েছে আক্রমণ চালিয়েছে কোটা আন্দোলনকারীরা। হলের বিভিন্ন কক্ষ ভাঙচুর করা হয়েছে। এরপরও ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চেয়েছিল।
ছাত্রলীগ সভাপতি বলেন, এখন যারা আন্দোলনে রয়েছে তারা কোটা সমস্যার সমাধান চায় না। শিক্ষার্থীদের বিভ্রান্তি করে রাজাকারের রাজনীতি পুনর্বাসন করতে চায়। তাই আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে শান্তিপূর্ণভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান সাদ্দাম।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতকারীদের ছাড় দেওয়া হবে না। যারা আমি রাজাকার বলছেন তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, সবকিছুর জবাব দেওয়া হবে। প্রতিটি ঘটনার জবাব দেওয়া হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
