নিজস্ব প্রতিবেদক।।
মাদারীপুরের ডাসারে এ কে ডি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম নিয়ে ডিসির কাছে লিখিত অভিযোগ করায় সাইফুল ইসলাম জয় নামে এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ডাসার ইউনিয়নের চেয়াম্যান মো.রেজাউল করিম ভাসাই শিকদারের বিরুদ্ধে ।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
এঘটনার পরে স্থানীয়রা উপজেলার আইসার বাজারে সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপি বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।এসময় স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র নাগের অপসরণ ও স্কুলের শিক্ষক নিয়োগ বাতিল করে পুণরায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে যোগ্য প্রার্থী নেওয়ার দাবী জানান।
সরজমিনে গিয়ে জানাগেছে, উপজেলার এ কে ডি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র নাগ ও স্কুলের নিয়োগসহ বিভিন্ন অনিয়ম এর বিরুদ্ধে ছাত্রীদের নিয়ে মাদারীপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন স্কুলের স্কুলের অভিভাবক সাইফুল ইসলাম জয় নামে এক যুবক।এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবককে মারধর করেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ডাসার ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম ভাসাই শিকদার।
ভুক্তোভোগী সাইফুল ইসলাম জয় জানান, আমি স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র নাগ ও স্কুলের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মাদারীপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেই।জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।আমি লিখিত অভিযোগের বিষয়টি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ডাসার ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম ভাসাই শিকদারকে জানালে তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে আমারকে মারধর করেন।
এ কে ডি বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রেজাউল করিম ভাসাই শিকদারের কাছে জানতে চাইলে তিনি জানান,আমি স্কুলের সভাপতি আমাকে না বলে, গতকাল স্কুলের ছাত্রীদের নিয়ে স্কুলে লেখাপড়া হয় না ছাত্রীদের নিয়ে অভিযোগ করতে গেছে ডিসির কাছে। স্কুলে লেখাপড়া হয় না আমার কাছে অভিযোগ করতো আমি বিচার করতাম।আমি রবিবার স্কুলে ছাত্রীদের অভিভাবকদের ডেকেছি। সাইফুল ইসলাম জয় আমাকে ডিসির কাছে অভিযোগ দিয়ে এসে হুমকি দেয় ডিসির কাছে অভিযোগ দিয়েছি।পরে একটা থাপ্পড় দিয়েছি ওকে।
এবিষয়ে ডাসার থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন,ঘটনার পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।মারধরের ঘটনায় থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি।অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/জামান/১৩/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
