নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: জেলার চৌহালীতে ডিগ্রি পাস পরীক্ষায় নকল সরবরাহের দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ জুলাই) চৌহালী এসবিএম কলেজ কেন্দ্র থেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন- উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের ওমর ফারুক ও খাষকাউলিয়া ইউনিয়নের মমতাজ পারভীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চৌহালী এসবিএম কলেজ কেন্দ্রে চলমান ডিগ্রি পরিক্ষার হিসাববিজ্ঞান তৃতীয়পত্র পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে থেকে নকল সরবরাহ করেন দুজন। এ সময় দুজনকে নকলসহ হাতেনাতে ধরা হয়। পরে ওমর ফারুককে ১৫ দিন ও মমতাজ পারভীনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
