পেন পিন্টার’ পুরস্কার পেলেন অরুন্ধতী রায়

নিউজ ডেস্ক।।

‘পেন পিন্টার’ পুরস্কার পেলেন অরুন্ধতী রায়বেবিচকের নতুন চেয়ারম্যান এয়ার কমডোর সাদিকুর রহমানসেমিফাইনাল শেষে ব্যাটে-বলে শীর্ষ পাঁচে যারাইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে ভারত
‘পেন পিন্টার’ পুরস্কা

বুকারজয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায় এ বছর ‘পেন পিন্টার’ পুরস্কার জিতেছেন। সাহিত্যে অসাধারণ প্রতিভা ও বলিষ্ঠ কণ্ঠস্বরের জন্য এ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

আগামী ১০ অক্টোবর ব্রিটিশ লাইব্রেরির যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর লেখকদের মধ্যে অসামান্য সাহিত্যিক কাজের পুরস্কার হিসেবে প্রতিবছর পেন পিন্টার প্রাইজ দেওয়া হয়।

বিশ্বের নানান বিষয় সম্পর্কে এসব সাহিত্যিকের স্পষ্ট ও অনবদ্য দৃষ্টিভঙ্গির স্বীকৃতিও এ পুরস্কার। ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টারের স্মরণে এ পুরস্কার দেওয়া হয়ে থাকে।
১৪ বছর আগে দেওয়া বক্তৃতার জের ধরে ভারতের কর্মকর্তারা অরুন্ধতী রায়ের (৬২) বিরুদ্ধে ইউএপিএ বা সন্ত্রাস দমন আইনে রাষ্ট্রদ্রোহের মামলা করার অনুমতি দেওয়ার ১০ দিন পরেই তিনি এ পুরস্কার পেয়েছেন।

৬২ বছর বয়সী অরুন্ধতী রায় একজন স্পষ্টভাষী লেখক ও সমাজকর্মী।

তিনি প্রায়ই তার বক্তৃতা এবং লেখার জন্য ডানপন্থি গোষ্ঠীগুলির কাছে হেনস্তার শিকার হন। ভারতের মানবাধিকারের বিষয়গুলোর পাশাপাশি বিশ্বব্যাপী যুদ্ধ এবং পুঁজিবাদ সম্পর্কে নিয়মিত লিখছেন বুকার পুরস্কার বিজয়ী এ লেখক।
শিবা/জামান


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.