ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এর ছেলের বিবাহ অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দের উদ্দেশ্যে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, দেশের শিক্ষা ব্যবস্হা খাদের কিনারে। ছাত্র, শিক্ষক, অভিভাবক সবাইকে রুখে দাঁড়াতে হবে।
তিনি বলেন, বিএনপি সরকারের সময় বেসরকারী শিক্ষক কর্মচারীদের ২৫% ও ৫০% উৎসব ভাতা দেয়া হয়েছিলো। বেসরকারী শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা দিয়েছেন ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেসরকারী শিক্ষক কর্মচারীদের জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করেছিলেন।
এই অবৈধ সরকার প্রশাসন দিয়ে দিনের ভোট রাতে কেটে নিয়ে শিক্ষক সমাজকে জনগনের মুখোমুখি দাঁড় করিয়েছেন। জনগন মনে করে শিক্ষকরাও এই অবৈধ কাজে জড়িত।
শিক্ষা প্রতিষ্ঠান দলীয়করণ করে সরকার শিক্ষা ব্যবস্হাকে ধ্বংস করে দিয়েছেন।তিনি ছাত্র, অভিভাবকদের সাথে নিয়ে শিক্ষা ব্যবস্হায় সকল অপকর্ম প্রতিহত করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অতিরিক্ত মহাসচিব ও বাশিস মহাসচিব মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী,কারিগরি কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যক্ষ জাকির হোসেন, বাশিস জেলা সভাপতি এস এম মমতাজ,বাশিস বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আঃ সাত্তার, কেন্দ্রীয় নেতা সাইদুর রহমান, মোঃ আলাউদ্দিন সহ জেলা ও স্হানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
