নিজস্ব প্রতিবেদক।।
ঈদের ছুটি শেষে ঢিলেঢালাভাবে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। ঈদের ছুটি শেষ হয়েছে গত মঙ্গলবার (১৮ জুন)। তবে যারা অতিরিক্ত ২-৩ দিন ছুটি নিয়েছিলেন, তারাও এখন ফিরছেন কর্মস্থল ঢাকায়। ঈদ শেষে যে পরিমাণ যাত্রীর চাপ থাকার কথা ছিল, এখনও তা দেখা যাচ্ছে না ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষেরা ধীরে-সুস্থে ফিরছেন।
শুক্রবার (২১ জুন) কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসময় কথা হয়, ঢাকায় ফিরে আসা যাত্রীদের সঙ্গে।
ছুটি শেষে দিনাজপুর থেকে ফিরে আসা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আমিনুল ইসলাম বলেন, স্ত্রী-সন্তান নিয়ে বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে গিয়েছিলাম। ছুটি ছিল তিন দিনের। আমি আরও তিন দিনের ছুটি নিয়ে গিয়েছিলাম। কারণ, সামনে আর বড় কোনও ছুটি নেই যে, সবাই মিলে বাড়ি যাবো। পরিবারের সবার সঙ্গে ভালোই ছুটি কাটিয়ে আসলাম। ছুটি শেষ, আবার বাচ্চাদের স্কুল খুলে যাবে, তাই ফিরে আসলাম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
