এইমাত্র পাওয়া

স্মার্ট ও কর্মক্ষম নাগরিক তৈরি করবে নতুন শিক্ষাক্রম: শিক্ষামন্ত্রী

 

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা অর্জন করে আমাদের শিক্ষার্থীদেরকে দক্ষ স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মধ্যপ্রদেশে আরবি ভাষার ব্যাপক চাহিদা রয়েছে সে কারণে আরবি জাপানি সহ বিভিন্ন ভাষা শিক্ষা অর্জন করে বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি রফতানির সুযোগ রয়েছে। কিন্তু আমাদের যদেষ্ঠ দক্ষ জনশক্তি নেই। নতুন শিক্ষাক্রম স্মার্ট কর্মক্ষম নাগরিক তৈরি করতে সাহায্য করবে।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জ্ঞানে-গুণে সমৃদ্ধ হতে হবে। আর তাঁদের হাত ধরেই বাংলাদেশ স্মার্ট ও উন্নত বিশ্বের কাতারে নাম লেখাবে। ডিজিটাল বাংলাদেশের সুবিধাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের কর্মক্ষম মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষামন্ত্রী মাহিবুল হাসান চৌধুরী নওফেল বুধবার (১৯ জুন) চৌগাছা পাশাপোল আমজামতলা মডেল কলেজের অ্যালামনাই অ্যসোসিয়েশনের আয়োজনে পূর্ণমিলনী অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতায় এসব কথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.