নিজস্ব প্রতিবেদক।।
আগামী ৩০ জুন শুরু হবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ইতোমধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষাবোর্ড। পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৯ জুন থেকে সব একাডেমিক কোচিং সেন্টার বন্ধ থাকে। এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের সব প্রতিষ্ঠানে এইচএসসির প্রবেশপত্র বিতরণ ১০ জুন শুরু হয়ে ১১ জুন শেষ হবে। এই প্রবেশপত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিতরণ করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক চিঠিতে এ তথ্য জানিয়েছে।
প্রবেশপত্রে যদি কোনো ভুল থাকে তাহলে সংশোধন করার জন্য অবশ্যই ২৩ জুন থেকে ২৭ জুনের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্ধারিত ছক অনুযায়ী আবেদন করে ঠিক করে নিতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
