রঙিন শাড়ির দোলায় নাচে, মন পবনের নাও

রঙিন শাড়ির দোলায় নাচে
মন পবনের নাও
✍️হাসনা হেনা

আজ এই বর্ষার বৃষ্টিস্নাত ক্ষণে
সুখের প্লাবন জলকন্যার মনে।

কাজল চোখে, রাঙানো মুখে, পরে রঙিন শাড়ি
চাঁদের আলো হারিয়ে দিয়েছো,
ভুবনমোহিনী নারী।

শাড়ির দোলায় দোলায়িত হৃদয়ে জাগে প্রেমের জোয়ার
নববারতায় সঙ্গী খোঁজে ফিরে খুলে স্বপ্নলোকের দুয়ার।

যেন জল-জোছনার হাট,মুখের মায়ায়
রূপ ঢেলেছে রঙিন শাড়ির আঁচল আভায়।

বৃষ্টি ভেজা দেহে এঁকেছো শৈল্পিক প্রতিমা ভাঁজে ভাঁজে,
পৃথিবীর যত সুখ বুঝি আজ তোমারই মাঝে।

জলকন্যার রাঙা ঠোঁটে নাচে কদম ফুল
তৃষিত নয়নে, হৃদয় কাননে ফুটেছে প্রেমের মুকুল।

শাড়ির ভাঁজে জলতরঙ্গ ঢেউ, তনুতে অমৃত সুধা
হৃদয়ে পল্লবিত প্রেম-সুনামি ক্ষুধা।

ললাটে লাল টিপ দিচ্ছে গভীর চুম্বন
কপোলে কালো তিল কেড়ে নিলো প্রেমিক মন।

এলোকেশী চুলের আঁধারে উঁকি দেয় প্রস্ফুটিত বক্ষযুগল
নাভির গভীরে ফুটেছে রক্তকরবী ,বাজে ঐ মৃদঙ্গ, মাদল।

বৃষ্টি খুলেছে আজ দেহের সকল আগল
নগ্ন শরীরে শুধুই তার জোছনা ধোয়া জল।

এসো, এসো সখা করতলে
স্বর্গ সুখ তুলে দাও
রঙিন শাড়ির দোলায় নাচে
মন পবনের নাও।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.