যবিপ্রবি: পবিত্র ঈদ-উল-আযহা, গ্রীষ্মকালীন অবকাশ ও যশোর সদর উপজেলা নির্বাচন উপলক্ষে উপলক্ষে মোট ১৭ দিনের ছুটিতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।
উপাচার্য মহোদয়ের অনুমোদনক্রমে যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবিব স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেছেন।
এক অফিস আদেশে বলা হয় যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে ৫ জুন (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে।
পৃথক এক অফিস আদেশে বলা হয়, পবিত্র ঈদ-উল-আযহা, গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ৮ জুন থেকে ১৯ জুন পর্যন্ত শিক্ষার্থীদের ছুটি থাকবে এবং ১০ জুন থেকে ১৯ জুন পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি থাকবে।
সাপ্তাহিক ছুটি (বৃহস্পতিবার ও শুক্রবার) সহ মোট ১৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা এবং ১৩ দিনের ছুটি পাচ্ছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ছুটি শেষে ২২ জুন থেকে পূর্বের নিয়মানুযায়ী ক্লাস, পরীক্ষা সব চলমান থাকবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
