কুবি: গঠনতন্ত্র পরিপন্থী আচরণের দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি থেকে তিন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষকেরা হলেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী ওমর সিদ্দিকী ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান শিকদার।
রবিবার (২ জুন) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কারের ১ দিন পর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে আনা হয়।
সদস্যপদ কেন বাতিল করা হবে না এই মর্মে পাঁচ কার্যদিবসের মধ্যে শিক্ষক সমিতির সভাপতি বরাবর জবাব প্রদানের জন্য কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়েছিল। সন্তোষজনক জবাব না পাওয়ায় গত ২৮ মে অনুষ্ঠিত শিক্ষক সমিতির সাধারণ সভায় সদস্যপদ বাতিল সংক্রান্ত প্রস্তাব উপস্থাপিত হলে সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যপদ বাতিল করা হয়।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল ট্রেজারারের সঙ্গে কথা বলার সময় আইকিএউসির পরিচালক অধ্যাপক রশিদুল ইসলাম শেখ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ আবু তাহেরের দিকে মারতে যান। একই দিনে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দীকি একজন নারী শিক্ষকের সাথে উচ্চবাচ্য করেন। ২৮ এপ্রিল উপাচার্যের সঙ্গে হামলার সময় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদককে ঘুসি মারেন। এবং অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান শিকদার ২৮ এপ্রিল শিক্ষক সমিতিকে ‘তালা সমিতি’ বলে বহিরাগত শিক্ষার্থীদেরকে শিক্ষক সমিতির কার্যালয় তালা মারার নির্দেশ দেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
