এইমাত্র পাওয়া

ছাত্রীর ছবি ছড়িয়ে দেওয়ার হু*মকি

নিউজ ডেস্ক।।

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনের নিচে মাথা দিয়ে আয়েশা সিদ্দিকা আঁখি নামে এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় মামলা করেছেন তার বাবা আলমগীর হোসেন। রোববার রাতে লালমনিরহাট রেলওয়ে থানায় মামলাটি করেন তিনি। আসামি করা হয় কথিত প্রেমিক তৌহিদ হাসান, তার বাবা রাহেদুল ইসলাম ও মা হামিদা বেগমকে।

আঁখি কালীগঞ্জ করিমউদ্দিন সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তৌহিদ হাসান একই কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

মামলা থেকে জানা যায়, মধ্য শ্রুতিধর গ্রামের রাহেদুল ইসলামের ছেলে তৌহিদ হাসানের সঙ্গে কাশিরাম গ্রামের আঁখির প্রেমের সম্পর্ক ছিল। তৌহিদ বিভিন্ন সময়ে আঁখির কাছ থেকে টাকা নেয়। সেই টাকা ফেরত চাইলে সম্পর্ক ছিন্ন করে বিভিন্ন সময়ে তোলা তাদের যুগল ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন প্রেমিক। লজ্জায় ৩০ মে রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেন আঁখি।

আঁখির বড় ভাই আজিবুল ইসলাম বলেন, দিনমজুরি করে হামার সংসার চলে। আশা করছিনু বোইনটা (বোন) লেখাপড়া করি সংসারত সাহায্য করবি। এলা হামার বোইনটা মরি গেল। একদিন কাম না করলে মুখত (মুখে) ভাত উঠে না। মামলার খরচ কায় চালাবে?

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ মো. আল মোমেন জানান, মামলার তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.