এইমাত্র পাওয়া

অতিরিক্ত ৪ শতাংশ কর্তন কেন অবৈধ নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক :

বেসরকারি শিক্ষক-কর্মচারিদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন করা হচ্ছে; তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (৮ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

শিক্ষক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব,অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের সচিবসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

শিক্ষকদের পক্ষে রিট করে করেন এডভোকেট দেব দুলাল দাস এবং ওয়াজিউদ্দিন।

বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট কর্তৃক শিক্ষকদেরএমপিও হতে অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের স্থগিতাদেশ চেয়ে গত ২০ নভেম্বর শিক্ষকদের পক্ষ থেকে এ রিট করা হয়।

শিক্ষকদের পক্ষে রিট করেন শ্রীমঙ্গলের বিপ্লব কান্তি দাস, সিরাজগঞ্জের জিএম শাওন, কমিল্লার কামরুল হাসান ও ময়মনসিংহের তোফায়েল সরকার।

উল্লেখ্য, বাদীরা সবাই বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের বিভিন্ন স্তরের নেতা-কর্মী।

 

সূত্র : এডু বাংলা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.