জাহাঙ্গীর বাবু :
কিছু উদ্যমী তরুণ উদ্যোক্তার আয়োজনে ‘প্রত্যাশার প্রতিফলনে প্রতিশ্রুতিবদ্ধ’ শ্লোগানে সুন্দর এক মনোরম পরিবেশে যাত্রা শুরু করলো নোয়াখালীর সেনবাগে সেনবাগ আইডিয়াল হাই স্কুল।
৭-১২-২০১৯ শনিবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত থেকে নব প্রতিষ্ঠিত বিদ্যাপিঠটির শুভ উদ্বোধন ঘোষণা করলেন নোয়াখালী -২ আসনের সংসদ সদস্য ও আর টিভির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম।
মৌকারা দরবার শরীফের পরী সাহেব মাওলানা শাহ্ মুহাম্মদ নেছার উদ্দিন ওয়ালী উল্লাহ সাহেবের মোনাজাত এর মাধ্যমে বিদ্যালয়ের কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম দিপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালক (প্রসাশন) আবু নাঈম খানের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সোলাইমান,সেনবাগ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গোলাম কবির,মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম সুলতানা,পৌর আওয়ামীলীগ সভাপতি নুরুজ্জামান চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আলী আক্কাস রতন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আ.স.ম জাকারিয়া আল মামুন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক মোঃ আবু বকর ছিদ্দিক সোহেল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সায়েদ মোঃ কামরুল হাসান,মরহুম হাবীব উল্যা চৌধুরী মেধা বৃক্তি পরীক্ষা পরিচালানা পর্ষদের সাধারণ সম্পাদক মাষ্ঠার আবদুল গফুর।
আবাসিক/ অনাবাসিক বিদ্যালয়টি কলেজ রোড ও সেনবাগ ডাক বাংলা সংলগ্ন খায়ের ম্যানশনের ২য় তলায় অবস্থিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলেমান জানান, বিদ্যালয়ে ৬ষ্ঠ- ৯ম শ্রেণী পর্যন্ত ভর্তি ফরম বিতরণ গত ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে। আগামী ২২ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে , ২৪ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে, ১জানুয়ারী বই উৎসব এবং ৪জানুয়ারী ওরিয়েন্টেশন কাশের মাধ্যামে বিদ্যালয়ের কার্যক্রম অনুষ্ঠিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
