এইমাত্র পাওয়া

প্রাথমিকের শ্রেণি কার্যক্রম শুরু শিক্ষার্থীরা উৎফুল্ল

নিজস্ব প্রতিবেদক।।

তীব্র দাবদাহের কারণে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ মঙ্গলবার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে।

শিশু প্রথম দিন স্কুল এসেছে তারা ছিল উৎফুল্ল। স্কুলে তারা ক্লাসের পাশাপাশি বন্ধুদের সঙ্গে আনন্দ করে দিন কাটিয়েছে।

গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় (প্রাক-প্রাথমিকসহ), শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারসমূহের শ্রেণি কার্যক্রমসহ সব কার্যক্রম ২০২৪ শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী যথারীতি চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে তীব্র তাপদাহের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত ২৮ এপ্রিল থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়। তবে দাবদাহ স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত ক্লাসের সময় কমিয়ে আনা ছাড়াও প্রাত্যহিক সমাবেশ বা অ্যাসেম্বলি বন্ধ রাখার শর্ত জুড়ে দেওয়া হয়।

শিক্ষাবার্তা/জামান/০৭/০৫/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.