এইমাত্র পাওয়া

এমপিওভুক্ত মাদ্রাসার ওয়েবসাইট তৈরি ও তথ্য হালনাগাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল মাদ্রাসায় (কামিল/ফাজিল/আলিম/দাখিল) ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট নেই, তাদের নতুন ওয়েবসাইট তৈরি করতে বলা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো: জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের কামিল/ফাজিল/আলিম/দাখিল পর্যায়ের এমপিওভুক্ত ৮২২৯টি মাদ্রাসার মধ্যে কিছু সংখ্যক মাদ্রাসার নিজস্ব ওয়েবসাইট রয়েছে। সেসব মাদ্রাসার ওয়েবসাইট পরিদর্শন করলে দেখা যায় মাদ্রাসার অধ্যক্ষ/সুপারদের নাম/মোবাইল নম্বর/যোগাযোগের ঠিকানা/পাঠ্যসূচিসহ অন্যান্য কার্যক্রমের আপডেট কোন তথ্য নেই। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও প্রসারে প্রত্যেক মাদ্রাসায় তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে হবে এবং মাদ্রাসার শিক্ষা কার্যক্রমসহ প্রশাসনিক সকল কার্যক্রম ওয়েবসাইটে আপডেট রাখতে হবে।

উল্লেখ্য যে, মাদ্রাসার ওয়েবসাইট তৈরি এবং ওয়েবসাইট আপডেট রাখাসহ বিভিন্ন টেকনিক্যাল সাপোর্টের জন্য আইসিটি অ্যাম্বাসেডরদের (সংযুক্তি তালিকা) সহযোগিতা গ্রহণ করা যাবে।

এমতাবস্থায়, প্রত্যেক মাদ্রাসায় তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি এবং মাদ্রাসার শিক্ষা কার্যক্রমসহ প্রশাসনিক সকল কার্যক্রম ওয়েবসাইটে আপডেট রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ওয়েব সাইট তৈরিতে মাদ্রাসার আইসিটি অ্যাম্বাসেডরদের তালিকা দেওয়া হয়। তালিকা দেখতে এখানে ক্লিক করুন

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.