নিউজ ডেস্ক।।
চট্টগ্রামের আনোয়ারায় রোশমিয়া জেবিন (১৬) নামে এক স্কুলছাত্রীর হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার বটতলী ইউনিয়নে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে বুধবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
রোশমিয়া জেবিন বটতলী এলাকার মনির আহমদ চেয়ারম্যান বাড়ির ফরিদ আহমেদের মেয়ে। পরিবারের সঙ্গে ঢাকায় থেকে পিলখানা বিজিবির বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুলের দশম শ্রেণিতে পড়ত।
জেবিনের স্বজন মঈনদ্দিন গফুর খোকন গণমাধ্যমকে বলেন, বুধবার বিকেল অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ে জেবিন। পরে ওকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তিনি আরও বলেন, হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকেরা আমাদের জানিয়েছে, সে হিট স্ট্রোকে মারা গেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
