জাহাঙ্গীর আলম সেলিমঃ
আজ ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার টাঙ্গাবে নির্মিত আলতাফ হোসেন গোলন্দাজ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক মোঃ মাহবুব হোসেন।
পরিদর্শন শেষে আশ্রয়ন প্রকল্পে বসবাসরত লোকজনের সাথে প্রকল্পের কমিউনিটি সেন্টারে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মোঃ মাহবুব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব উর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব ও মোফাজ্জল হোসেন সাগর, মুক্তিযোদ্ধা এ কে এম নিজাম উদ্দিন, ছাত্রনেতা মাসুদ রানা, শিক্ষার্থী আঁখি আলম প্রমুখ।

পরে বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব উর রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, সুধীজন, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক মোঃ মাহবুব হোসেন বলেন,আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার এই স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকার গৃহহীন মানুষদের বিনামূল্যে গৃহনির্মাণ সহ বিভিন্ন কর্মতৎপরতা চালাচ্ছে। এই মহতী উদ্যোগকে এগিয়ে নিতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সদস্য ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী ও আবদুল্লাহ আলআমিন বিপ্লব, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম মানিক, উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব এহসান রানা, সাবেক মেয়র মনজুর মিয়া প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
