এইমাত্র পাওয়া

চলে গেলেন ইংলিশ কিংবদন্তি ক্রিকেটার বব উইলিস

অনলাইন ডেস্ক :

ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার বব উইলিস মারা গেছেন। থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সে মৃত্যুবরণ করলেন তিনি।

উইলিসের পরিবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে উইলিসের পরিবার জানায়, ‘দীর্ঘদিন যাবত অসুস্থ থাকার পর আজ শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন উইলিস। প্রিয় ববকে হারিয়ে আমাদের হৃদয় ভেঙ্গেছে। তিন ছিলেন একজন অসাধারণ স্বামী, বাবা, ভাই, দাদা।’

এদিকে ‘লিজেন্ড অব ইংলিশ ক্রিকেট’ উইলিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এক বিবৃতিতে ইসিবি জানায়, ‘ইংলিশ ক্রিকেটে তার কৃত্বি চিরস্মরণীয় হয়ে থাকবে, ক্রিকেট একজন আন্তরিক বন্ধুকে হারালো।’

১৯৪৯ সালের ৩০ মে ডারহামে জন্মগ্রহণ করেন উইলিস। ১৯৬৯ সালে প্রথম শ্রেনিতে খেলা শুরু করেন তিনি। দুই বছর পর টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে উইলিসের। তবে বিদেশের মাটিতে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন তিনি। এরপর ১৯৭৩ সালে ওয়ানডে জার্সি গায়ে জড়ান তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে পা দিয়ে নিজের কারিশমা দেখান ডান-হাতি পেস বোলার উইলিস। ১৯৮১ সালের অ্যাশেজের হেডিংলিতে ৪৩ রানে ৮ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে একাই ধসিয়ে দেন তিনি।

১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছে উইলিস। ১৯৮৪ সালে ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ক্রিকেট ক্যারিয়ারে ৯০ টেস্টে ৩২৫ উইকেট, ৬৪টি ওয়ানডেতে ৮০ উইকেট শিকার করেন ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার দীর্ঘদেহী এ পেসার। এছাড়া ৩০৮টি প্রথম শ্রেনির ক্রিকেটে ৮৯৯টি উইকেট নেন উইলিস।

ক্রিকেট ক্যারিয়ার শেষে ধারাভাষ্য ও বিশ্লেষণ নিয়ে ব্যস্ত সময় পার করেছিলেন উইলিস। কাজ করেছেন স্কাই স্পোর্টসের পোস্ট ম্যাচ বিশ্লেষক হিসেবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.