কক্সবাজারঃ জেলার টেকনাফে এবার অপহরণের শিকার হলেন এক স্কুল শিক্ষক। অপহৃত রবিউল আলম টেকনাফের দমদমিয়া আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
শনিবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে তার বাড়ি যাওয়ার সময় টমটম গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় অপহরণকারীরা।
অপহরণের শিকার শিক্ষক রবিউল আলমের স্ত্রী বলেন, রাত দেড়টার দিকে আমার স্বামীর মুঠোফোন নাম্বার থেকে কল দিয়ে অপহরণকারীরা ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এতো টাকা আমি কোথায় পাব? টাকা না দিলে ওরা আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
দমদমিয়া আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ডাকাদল অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষদের। চরম নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। এভাবে তো চলতে পারে না।
এদিকে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানা পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, আমরা পাহাড়ে অভিযান চালিয়ে যাচ্ছি। আশা করি তাকে উদ্ধার করতে আমরা পারব।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
