ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ফজিলাতুন্নেসা হলের একটি কক্ষে সিগারেট থেকে আগুন লাগার ঘটনায় এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির (ডিসিপ্লিনারি বোর্ড)। মোসাররাত লামিয়া নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক নুরল আলমের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়। বহিষ্কারের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিসিপ্লিনারি বোর্ডের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের সাময়িক প্রক্টর অধ্যাপক ড. আলমগীর কবির।
তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন বিবেচনা করে এই শাস্তি সুপারিশ করা হয়েছে।
এর আগে চলতি বছরের ০৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত ফজিলাতুন্নেছা হলের ৮১০নম্বর কক্ষে সিগারেট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
শিক্ষা বার্তা ডট কমে/এএইচএম/২৯/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
