এইমাত্র পাওয়া

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন মুন্সীগঞ্জের ৩৬ জন

নিজস্ব প্রতিবেদক।।

মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে কোনো ঘুষ, সুপারিশ ও হয়রানি ছাড়া ৩৬ জন চাকরি পেয়েছেন। গতকাল শনিবার পুলিশ লাইন্সের কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

এতে ৩২ জন ছেলে ও ৪ জন মেয়ে প্রাথমিকভাবে ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদের জন্য নির্বাচিত হন। নির্বাচিতদের নাম ঘোষণার সময় মিলনায়তনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে পুলিশে চাকরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা সবাই।

একই সঙ্গে ভবিষ্যতে দেশের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা। এবারের ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় মুন্সীগঞ্জের ৬৫৭ জন তরুণ-তরুণী অনলাইনে আবেদন করেন। লিখিত পরীক্ষা দেন ২৮১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৮২ জন।

শিক্ষাবার্তা ডট কম/জামান/২৪/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.