নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আগামী ১৯ এপ্রিল গভর্নিং বডির নির্বাচন সকাল ১০টা থেকে একটানা বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ ও জমা ২০, ২১ ও ২৪ মার্চ। মনোনয়নপত্র বাছাই ২৫ মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহার ২৭ মার্চ। আর আগামী ১৯ এপ্রিল সকাল ১০টা থেকে একটানা বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিলে জানানো হয়, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯’-এর প্রবিধান ১৬ অনুযায়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো।
মন্ত্রণালয়ের করা নীতিমালা না মেনে নির্বাচনের আয়োজন করা হয়েছে। এর আগে সরকারের একজন সচিব প্রতিষ্ঠানটির সভাপতি থাকাকালেও শাখা ক্যাম্পাসকে আলাদা করা কিংবা আলাদা গভর্নিং বডির গঠন করার উদ্যোগ নেননি। এরপর নতুন করে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে গভর্নিং বডির সভাপতি করা হয়েছে।
গভর্নিং বডির নতুন সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক অনুবিভাগ-২) মো. রবিউল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন থেকে এই প্রতিষ্ঠানটি শাখা ক্যাম্পাসসহ একটি গভর্নিং বডি দিয়ে চলছে। যদি শাখা কম্পাসগুলো আলাদা হয় তাহলে আলাদা গভর্নিং বডি গঠন করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত সময়ের দুর্নীতির চিত্র পাল্টে নতুন সভাপতি প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
এরই মধ্যে গভর্নিং বডির নিয়ন্ত্রণ করার চেষ্টার অংশ হিসেবে ‘পকেট কমিটি’ গঠনের চেষ্টা চালাচ্ছেন কেউ কেউ। অভিযোগ উঠেছে ভোটার তালিকায় নাম রয়েছে এমন একজনকে মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে না।
শিবা/জামান
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
