নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৫ম গণবিজ্ঞপ্তির আগেই বদলি প্রজ্ঞাপন দেওয়ার দাবিতে ইনডেক্সধারী বদলি-প্রত্যাশী ঐক্য পরিষদের আয়োজনে আগামী ২৭/০৩/২০২৪ ইং তারিখ বুধবার এনটিআরসি এর সামনে মানববন্ধনের ডাক দিয়েছি।
বদলির দাবিতে বিভিন্ন সময় শিক্ষকরা মানববন্ধন করেছেন এরই পরিপ্রেক্ষিতে সরকার বদলির উদ্বেগ নিলে বদলির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা দুটি কর্মশালার আয়োজন করে কিন্তু দীর্ঘদিন ধরে অজ্ঞাত কারণে বদলির কাজটি থেমে থাকায় শিক্ষকরা চিন্তায় হতাশা প্রকাশ করেন।
শিক্ষকদের দাবি পঞ্চম গন বিজ্ঞপ্তির আগে বদলির প্রজ্ঞাপন জারি করে বদলি বিজ্ঞপ্তি আগে কার্যকর করা। জেলার বিভিন্ন শিক্ষকরা এ মানববন্ধনে অংশগ্রহণ করবে বলে জানা যায়।
ইনডেক্সধারী বদলি-প্রত্যাশী ঐক্য পরিষদের শিক্ষক সংগঠনের সভাপতি মোঃ সরোয়ার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাকিবুল ইসলাম এর সঞ্চালনায় বদলির দাবিতে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে জানিয়ে তারা বলেন ১২৫০০ টাকা দিয়ে দূরে চাকরি করা খুব কষ্টের । তাই বৈশ্বিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বর্তমান বাজারে এই সামান্য টাকায় কোনোভাবেই প্রয়োজন মেটানো সম্ভব নয়। ফলে বদলি-প্রত্যাশী শিক্ষকেরা মনে করেন বদলির প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদের বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ দেওয়া হলে সরকারের কোন আর্থিক অর্থ মেটাতে হবে না এবং ৫ম বিজ্ঞপ্তি আগে বদলি বিজ্ঞপ্তি দেওয়ার জন্য দ্রুত মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
