এইমাত্র পাওয়া

সম্পূর্ণ ডিজিটাল হবে আগামী দিনের শিক্ষা: সুজিত নন্দী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের শিক্ষা হবে সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট। আওয়ামী লীগ সরকার আধুনিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক তৈরিতে নিরলসভাবে কাজ করছে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদে ঢাকা ইউনির্ভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব হাইমচর (ডুসাহ) আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, উন্নত-সমৃদ্ধ হাইমচর গড়তে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল কাদির, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রাহুল পাটোয়ারি, সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাসেল সরকার প্রমুখ।

ঢাকা ইউনির্ভাসিটি স্টুডেট এসোসিয়েশন অব হাইমচরের (ডুসাহ্) সভাপতি তৌহিদুজ্জামান তন্ময়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ ও জায়েদ হাসানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা ইউনির্ভাসিটি স্টুডেট এসোসিয়েশন অব হাইমচরের (ডুসাহ্) প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল শ্রাবণ, সাধারণ সম্পাদক সাকিবুল হাসান, সাবেক সভাপতি আবু রায়হান প্রমুখ।

অনুষ্ঠান শেষে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ হাসানের নাম ঘোষণা করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.