এইমাত্র পাওয়া

স্কুল গেটে পৌঁছেই মারা গেলেন শিক্ষক

রংপুরঃ জেলার কাউনিয়ায় চর মবাদিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন খেলু স্কুল গেটে পৌঁছেই মারা গেছেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে অটোরিকশাযোগে তার কর্মস্থল স্কুল গেটে পৌঁছে সাড়ে ৯টার দিকে স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্কুল গেটেই প্রিয় শিক্ষকের এমন মৃত্যু দেখে শিক্ষক ও শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন।

মোহাম্মদ হোসেন খেলু (৫৫) টেপামধুপুর ইউনিয়নের বাজে মসকুর গ্রামের আব্দুল মতিনের পুত্র। তিনি চর মবাদিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ হোসেন খেলু প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৯টায় বাড়ি থেকে বের হয়ে অটোরিকশাযোগে তার কর্মস্থল যান। সকাল সাড়ে ৯টার দিকে স্কুল গেটে পৌঁছে তিনি বুকের ব্যথা অনুভব করেন এবং স্ট্রোক করে সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পরিবারের লোকজন তার মৃতদেহ বাড়িতে নিয়ে যান।

তার মৃত্যুতে উপজেলা শিক্ষা অফিসার মোছা. সায়লা সাঈদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, রাজনৈতিক নেতা সুধীমহল শোক ও সমবেদনা জানিয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৩/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.