নিউজ ডেস্ক।।
শতভাগ উৎসবভাতা নিয়ে একজন শিক্ষক নেতা হতাশা ব্যাক্ত করেছেন তা হুবহু পাঠকের সামনে তুলে ধরা হলো
# বহু প্রত্যাশার শতভাগ উৎসবভাতা #
শিক্ষকদের জীবন-মান উন্নয়নের জন্য যত যৌক্তিক দাবীই করা হোক না কেনো এই খাতে সরকারের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নেই বলে সরকার / কর্তৃপক্ষ চালিয়ে দেয়।
বাংলাদেশ যতই উন্নয়নের রোল মডেল হোক না কেনো, বাংলাদেশ যতই উন্নয়নের মহাসড়কে থাকুক না কেনো, সরকার নিজেকে যতই শিক্ষা বান্ধব বলে দাবি করুক না কেনো, এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূরীকরণের জন্য যতই যৌক্তিক দাবি করা হোক না কেনো- এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবীর প্রতি সরকারের কোনো দায়বোধ আছে বলে মনে হচ্ছে না। তাছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের দাবির প্রতি কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গিও ইতিবাচক নয় বলেই মনে হচ্ছে।
লক্ষ্য করা যাচ্ছে, শিক্ষক নেতাদের কেউ কেউ মুখে বললেও বাস্তবে দাবির বিরোধিতা করে।
বিশেষ করে মন্ত্রী মহোদয় বৈষম্যের সমাধানের শান্তনা দিলেও কখন সমাধান করবেন তা কিন্তু বলেননি। বেশিক আমরা সহজ – সরল বলে রাজনৈতিক কুটচালের বক্তব্যকে আমলে না নিয়ে বিশ্বাস করছি শতভাগ উৎসব ভাতা সরকার আমাদেরকে আসন্ন ঈদুল ফিতরের আগেই দিবেন। যদি আমরা সরকারের কাছ থেকে ঈদুল ফিতরের পূর্বে শতভাগ উৎসব ভাতা না পাই তখন আমাদের কি করা উচিত আপনারা কমেন্টের মাধ্যমে বলুন।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
