এইমাত্র পাওয়া

বিয়ের প্রলোভন কলেজ শিক্ষার্থীকে : অভিযুক্ত যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক।।
কিশোরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এইচএসসি দ্বিতীয় বর্ষে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আসামি মো. কাউছার উদ্দিন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

ঢাকা জেলার দক্ষিণ কেরানিগঞ্জের ঝিলমিল এলাকায় সোমবার (১৮ মার্চ) বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

মঙ্গলবার ১৯ মার্চ রাত সাড়ে ৩ টার দিকে র‍্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায় মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। আসামি যুবক কাউছার জেলার করিমগঞ্জ উপজেলার হাতড়াপাড়া গোয়ালবাড়ি এলাকার মৃত আ. কাদিরের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভিকটিম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থী। কলেজে আসা যাওয়ার পথে আসামি কাউছার উদ্দিনের সাথে ভিকটিমের পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে কাউছার চলতি বছরের জানুয়ারি মাসের ২ তারিখ বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার নেহাল গ্রীণ পার্কে ভিকটিমকে নিয়ে ঘুরতে আসে। ঘোরাফেরা করে বিকাল অনুমানিক ৪ টার দিকে পার্কের ভিতর একটি পরিত্যাক্ত অন্ধকার ঘরে কাউছার ভিকটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম নিজে বাদি হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করে। মামলার পর থেকে আসামি পালিয়ে যায়। আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পলাতক আসামির অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত করে র‌্যাব। কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে সোমবার বিকেলে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায় মোঃ আশরাফুল কবির জানান, র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে গ্রেপ্তার আসামি কাউছার উদ্দিন উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.