দাবি না মানলে ৯ দিনের ক্লাস বর্জনের ঘোষণা

 

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক সমিতির দু’দিন ক্লাস বর্জনের পর ফের ক্লাসে ফিরছেন শিক্ষকরা। তবে দাবি না মানলে ফের ৯ দিনের ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে রেখেছে শিক্ষক সমিতি।

আজ সোমবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ভবনে শিক্ষকদের ক্লাস নিতে দেখা গেছে।

শিক্ষকদের ৭ দফা দাবি হলো – উপাচার্যের উপস্থিতিতে শিক্ষকদের ওপর হামলার বিচার, প্রক্টরের অপসারণ, ঢাকাস্থ গেস্টহাউস অবমুক্তকরণ, অধ্যাপকদের পদোন্নতি, আইন মোতাবেক বিভাগীয় প্রধান ও ডিন নিয়োগ, শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও স্থায়ীকরণের ক্ষেত্রে আইন বহির্ভূত অবৈধ শর্ত আরোপ নিষ্পত্তিকরণ, ৯০তম সিন্ডিকেট সভায় বিতর্কিত শিক্ষাছুটি নীতিমালা রহিতকরণ, ৮৬তম সিন্ডিকেট সভায় অনুমোদিত স্থায়ীকরণ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তারা।

এদিকে, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের বলেন, আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৮ মার্চ পর্যন্ত আমাদের ডেডলাইন ছিল। উপাচার্য মহোদয় যদি সমাধানের জন্য আজকে আমাদের না ডাকেন, তাহলে শিক্ষক সমিতির সাধারণ সভার পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ মার্চ পর্যন্ত ক্লাস বর্জন চলবে।

এর আগে, গত ১২ মার্চ শিক্ষক সমিতির সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গত ১৩ মার্চ ও ১৪ মার্চ ৭ দাবির প্রেক্ষিতে টানা দু’দিন ক্লাস নেয়া থেকে বিরত থাকেন শিক্ষকরা।

শিবা;জামান


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.