চাকরি দেবে কাস্টমস বন্ড কমিশনারেট

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম। প্রতিষ্ঠানটি তাদের একাধিক পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ৪টি

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ হালকা গাড়ি চালনার বৈধ হালকা ডাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: সিপাই

পদসংখ্যা: ৪টি

যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষা পাস। উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীকে ৫ ফুট ৪ ইঞ্চি ও মহিলা প্রার্থীকে ৫ ফুট ২ ইঞ্চি এবং উভয় ধরনের প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি হতে হবে।
বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আবেদন ফি: গাড়িচালক পদের জন্য নির্ধারিত আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা ও সিপাই পদের জন্য নির্ধারিত আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩ এপ্রিল বিকেল ৫টা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.