এইমাত্র পাওয়া

জামালপুরে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী উপলক্ষ্যে স্কুল ড্রেস বিতরন

নিজস্ব প্রতিবেদক।।
আজ  ৩৭১ নং উত্তর কৈডোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৪তম জম্মবার্ষিকীও জাতীয় শিশু দি্বস উপলক্ষ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরন করা হয়েছে।বিদ্যালয়ের প্রথম থেকে ৫ম শ্রেণির ৯৮ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরন হয়।

বিদ্যালয়ের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্মচারী পরিষদের কেন্দ্রীয সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর আলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষার মান উন্নয়নে প্রতি বছর শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরন দেওয়া হবে।

প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ।এ সময় আরো উপস্থিত ছিলেন সোলায়মান হোসেন,সুবর্না শারমিন,আল্পনা আক্তার,ইউ পি সদস্য আশরাফুল আলম, অভিভাবক সদস্য হারুন ও ফজুল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.