রাজশাহীঃ জেলার বাঘায় অপহরণের তিন দিন পর এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে বাঘা থানার পুলিশ পুঠিয়ার বানেশ্বর থেকে ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী পিয়াস আলীকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ১০ মার্চ বাঘা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল এক স্কুলছাত্রী। সে হরিরামপুর এলাকায় পৌঁছলে হরিরামপুর গ্রামের আফিদুল মৃধার ছেলে পিয়াস আলীসহ তিন বন্ধুর সহায়তায় ছাত্রীকে সিএনজিতে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ওই দিন পিয়াস আলীকে প্রধান আসামি করে বাঘা থানায় মামলা করেন।
বাঘা থানা পরিদর্শক (তদন্ত) সোহেব খান বলেন, ছাত্রীকে উদ্ধার ও গ্রেফতার অপহরণকারীকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
