সিমরান জামান।।
শিক্ষকরাই আলোকিত মানুষ এবং শিক্ষিত সমাজ বিনির্মাণের কারিগর উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছিলেন, প্রাথমিক শিক্ষকদের আর সারাজীবন একই পদে চাকরি করতে হবে না, তাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এ ব্যাপারে নিয়োগ বিধিমালা সংশোধন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
নতুন নিয়োগকৃত শিক্ষকদের দু’দিনব্যাপী ওরিন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছিলেন প্রতিমন্ত্রী। এ কোর্সে ২০৯ জন শিক্ষক অংশগ্রহণ করে।
এই সরকার শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলার জন্য সরকার দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে।এছাড়া তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে পদোন্নতিসহ উন্নত বেতনস্কেল দেয়া হয়েছে।
সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টির কার্যক্রম জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। প্রধান শিক্ষকের বেতন স্কেল ১১ এবং সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩ গ্রেডে উন্নীত করা হয়েছে। শিক্ষার্থীদের ঝরে পড়ারোধ ও পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে উপবৃত্তি প্রদান ও স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রাথমিকে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক পদ তৈরি হচ্ছেসহকারী প্রধান শিক্ষক পদ তৈরি হলে প্রতিটি স্কুলে একজন করে প্রায় ৬৫ হাজার স্কুলে এ পদে নিয়োগ দেয়া হবে। সূত্র জানিয়েছে,বর্তমানে যাঁরা সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন কিংবা নতুন নিয়োগ পেয়েছেন বা পাবেন,তাঁদের মধ্য থেকেই জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন।
নতুন এই বিধিমালায় বলা হয়েছে—প্রধান শিক্ষকদেরও পদোন্নতির সুযোগ তৈরি হবে। পর্যায়ক্রমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দুটি পরিচালক পদেও ধাপে ধাপে পদোন্নতি পাবেন তাঁরা।
বিধিমালায় প্রাথমিক শিক্ষকদের গ্রেড পরিবর্তন করে সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে আর প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদানের জন্য শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে পরিবর্তন আনা হচ্ছে।
একজন সহকারী শিক্ষককে ৩৮ বছর একই পদে থেকেই চাকরি থেকে অবসরে যেতে হয়। নতুন বিধিমালা চূড়ান্ত হলে তাঁরা পদোন্নতির সুযোগ পাবেন। দিন যায় মাস আসে কিন্তু শিক্ষকদের সেই প্রত্যাশা অধরায় রয়ে যায়। দীর্ঘদিন এই সরকার ক্ষমতায় তাই কোন অযুহাত আর কোন আশ্বাস নয় এই মেয়াদের শিক্ষকদের প্রত্যাশা পুরণ হবে সেই আশায় শিক্ষক মহল।
শিক্ষাবার্তা ডট কম/জামান/১৫/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
