এইমাত্র পাওয়া

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হয়রানি: দুই শিক্ষককে বরখাস্ত

এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানি ও হেনস্তার ঘটনায় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহাকে স্থায়ী বরখাস্ত এবং সহযোগী অধ্যাপক রেজুয়ান আহমেদ শুভ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৪ তম বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে উক্ত ঘটনায় গঠিত তদন্ত কমিটির কার্যক্রমও চলবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক সমিতির নেতা ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষকরা।

প্রসঙ্গত গত ৪ মার্চ মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহার বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রীসহ একাধিক নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই আন্দোলন করছেন শিক্ষার্থীরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.