ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় ঢাকামুখী ট্রাকচাপায় কাউসার হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থলেই মারা যায় কাউসার। নিহত কাউসার মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
নিহত কাউসারের সহপাঠীরা জানান, এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবগুলো পরীক্ষা সম্পন্ন করে কাউসার। আজকে তাদের কৃষি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ছিল। সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য স্কুলে আসছিল। পথিমধ্যে মহাসড়কের জাগীর এলাকায় আসার পর ট্রাকচাপায় মারা যায় কাউসার।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
