ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদটি শুন্য হওয়ায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আদেশটি ১৩ মার্চ থেকে কার্যকর হবে। বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুবিধাবাদী প্রাপ্য হবেন।
অধ্যাপক ড. আইনুল ইসলাম বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি শিক্ষক সমিতির সদ্য সাবেক কমিটির সভাপতি ছিলেন এবং বর্তমান কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এর আগে মঙ্গলবার পারিবারিক কারণ দেখিয়ে প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
